Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

নতুনভাবে চালু হচ্ছে কেপিপিএল কারখানা

📅 24 July 2018, 06:50 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অর্থনীতি ও বানিজ্য ডেস্ক:: উৎপাদন শুরুর জন্য বন্ড লাইসেন্স থেকে শুরু করে সব ধরণের সমর্থক সুবিধা পুনর্বহাল করেছে কর ও শুল্ক নিয়ন্ত্রকরা। নির্বিঘ্ন কাঁচামাল সরবরাহের সুযোগ পাওয়ার পর আবারো কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, এনবিআরের সঙ্গে দ্বন্দ্বের কারণে ২০১৫ সালের শুরু থেকেই কাঁচামাল আমদানি করতে পারেনি কেপিপিএল। প্রায় দুই বছর স্থানীয় কোম্পানি থেকে কাঁচামাল ক্রয় করে কারখানা চালু রাখলেও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানে পড়ে খুলনা পেপার। ফলে ২০১৭ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। স্টক এক্সচেঞ্জের উপাত্ত অনুসারে, ২০১৬ সাল পর্যন্ত মুনাফায় থাকলেও উৎপাদন বন্ধ করে দেয়ার পর ২০১৭ হিসাব বছরেই লোকসান দেখায় কেপিপিএল। সর্বশেষ ২০১৫ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। সে বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি কেপিপিএল। সে বছর ইপিএস হয় ৩৩ পয়সা। এরপর ২০১৭ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ২২ পয়সা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]