Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

📅 10 January 2026, 04:46 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না। তিনি বলেন, সব আশা পূরণ সম্ভব না হলেও দেশের মানুষ স্বপ্ন দেখছে। সবাই যদি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব। সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]