Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট প্রেসক্লাব'র নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আরিফুল হক চৌধুরী

📅 03 January 2026, 04:51 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট প্রেসক্লাব'র নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আরিফুল হক চৌধুরী
সিলেটের শত বছরের স্মারক প্রতিষ্টান সিলেট প্রেসক্লাব'র নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন  ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, সিলেট প্রেসক্লাব শুধু সাংবাদিকতায় নয়, সিলেটের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এই প্রতিষ্টান আন্দোনল, সংগ্রাম,  রাজনীতি সম্প্রতি বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সিলেট প্রেসক্লাব'র সদস্যবৃন্দ শুধু সিলেটে নয় বিশ্বজুড়ে সুনামের সহিত সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাব'কে আরো গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়ও তিনি নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]