Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

চাঁদাবাজি, লুটতরাজ বন্ধে  জামায়াতের বিকল্প নেই: মাওলানা লোকমান আহমদ

📅 05 January 2026, 03:00 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চাঁদাবাজি, লুটতরাজ বন্ধে  জামায়াতের বিকল্প নেই: মাওলানা লোকমান আহমদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলার মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ বলেছেন, দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মনে-প্রাণে গ্রহণ করে নিয়েছে। দেশের মানুষ এখন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। জনগণ জামায়াতে ইসলামীকে সংসদে পাঠানোর জন্য উদগ্রীব হয়ে আছে। জামায়াতে ইসলামী এদেশের জনগণের কল্যাণে কাজ করে আসছে, আগামীতেও কাজ করতে চায়। ৫ আগস্টের পরে একটি দলের নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনগণ। এসব চাঁদাবাজি, লুটতরাজ বন্ধে জামায়াতের বিকল্প নেই। এদেশের জনগণ এখন বুঝতে শিখেছে। দেশের কল্যাণের জন্য তারা সৎ ও যোগ্য প্রার্থীকে আগামীতে বেছে নিবে। শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতের জনশক্তিদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের মাইজগাঁও ইউনিয়ন আমির জিয়াউল ইসলাম তুলা। বৈঠকে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলার মজলিসে শূরার সদস্য ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আমির ইমরান আহমদ চৌধুরী, উপজেলা  সহকারি সেক্রেটারি হুমায়ূন আহমদ, সাবেক জেলা সভাপতি সাফাত রহমান, সাবেক উপজেলা সেক্রেটারি এহসানুর রহমান ইরাক, আলমগীর হুসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]