Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

দেশ নায়ক তারেক রহমান বিএনপি'র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আরিফুল হক চৌধুরী

📅 11 January 2026, 04:34 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশ নায়ক তারেক রহমান বিএনপি'র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আরিফুল হক চৌধুরী
শহীদ জিয়া ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও দেশ-বিদেশে অবস্থানরত সমর্থকরা আজ উচ্ছসিত, উৎফুল্ল, আনন্দিত। তাঁর যুগোপযোগী নেতৃত্বে বিএনপি আরো গতিশীল-সুসংগঠিত হবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে আপামর মানুষ যে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই আশা-প্রত্যাশার বাস্তবায়ন পূরণ করতে তিনি অগ্রনী ভূমিকা পালন করবেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]