Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 12 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনে নির্বাচন

📅 15 January 2026, 03:02 PM | 👁️ পঠিত: 19 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনে নির্বাচন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  গত ৪ সেপ্টেম্বর সীমানা পুন:নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুনানিতে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা ২ আসন বলে গণ্য হবে। এর আগে সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা ১ আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়। ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]