Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

"মহামিলন"

📅 23 January 2026, 10:47 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
"মহামিলন"

একেই কি বলে সভ্যতা! মানুষে মানুষে একি ভেদ বিভেদ, কিবা পুরুষ কিবা নারী, শুধু নিজের বেলায় সখ্যতা।

মন্দির আর মসজিদ তৈরীর প্রতিহিংসাজনিত এক অদম্য প্রতিযোগিতা । নিজের মন মন্দির আর মন মসজিদের ভেতরটায় প্রেম সঞ্চারিত গুপ্ত ধন, কি করে বিস্তারিবে করেছ কি চিন্তা।

মন্দিরে নেই ভগবান, মসজিদেও নেই খোদা-- খুঁজে দেখো মিলবে রে ভাই মানবের অন্তর আত্মায়।

যত্র জীবের মনবীণার তারে বেজে উঠবে -------- অহরহ প্রেম তান, বিভেদের মাঝে হবে মিলন মহান। গড়ে উঠবে, মানবিক ঐক্যতা। গৌরীশ দাস কাছাড়,আসাম (ভারত)

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]