Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

পুরুষ দলের পর শ্রীলঙ্কার নারী দলকেও হারাল বাংলাদেশ

📅 21 January 2026, 04:27 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পুরুষ দলের পর শ্রীলঙ্কার নারী দলকেও হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:  থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য অব্যাহত। মঙ্গলবার (২০ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ দল জয় পাওয়ার পর আজ বুধবার নারী দলও একই প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়ে। ম্যাচে শুরুতে দুই গোল পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তন করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন অধিনায়ক সাবিনা খাতুনরা।
ম্যাচের শুরুটা শ্রীলঙ্কার দখলেই ছিল। প্রথম কয়েক মিনিটের মধ্যেই তারা দুই গোলের ব্যবধান গড়ে তোলে। তবে এরপর নেতৃত্ব দেন সাবিনা খাতুন। কৃষ্ণা রাণী সরকারের সহায়তায় জোড়া গোল করে তিনি দ্রুত ম্যাচে সমতা ফেরান।
বিরতির পর বাংলাদেশের আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে। সাবিনা ও কৃষ্ণাদের গতি, নৈপুণ্য ও অভিজ্ঞতার সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কা। কর্নার থেকে সাবিনার বাড়ানো বল সুমাইয়া জোরালো শটে জালে পাঠালে বাংলাদেশ এগিয়ে যায়। এরপর ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল করে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। কৃষ্ণা নিজেই দারুণ দক্ষতায় একটি গোল করেন। পরে সুমাইয়ার শট প্রতিহত হলেও ফিরতি বলে মাসুরা গোল করেন। এরপর কৃষ্ণার আরেকটি গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল শোধ দিলেও তাতে ফলাফলে কোনো প্রভাব পড়েনি।
  এবারের সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নিয়েছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। সামনে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে তারা। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে পুরুষ দল চার ম্যাচে পেয়েছে সাত পয়েন্ট।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]