Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

শাহপরাণের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান

📅 22 January 2026, 12:10 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শাহপরাণের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শাহপরাণ (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি শাহজালালের মাজার জিয়ারত করেন। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন।  রাত সাড়ে ৯টার দিকে দরগাহ মসজিদে পবিত্র এশার নামাজ আদায় এবং পরে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এমএজি ওসমানীর মাজার জিয়ারত করেন।   রাত পৌণে ১০টার দিকে তিনি শাহপরাণের মাজারের উদ্দেশ্যে রওনা হন।   এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।   বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মাহনগর বিএনপি নেতৃবৃন্দ। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি শাহজালালের (র.) মাজারের উদ্দেশ্যে রওনা হন এবং ৮টা ৫০ মিনিটের পরে মাজার এলাকায় প্রবেশ করেন।   তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।    
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]