Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন হবে : মিফতাহ্ সিদ্দিকী

📅 06 February 2026, 10:44 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন হবে : মিফতাহ্ সিদ্দিকী
জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় এখানকার অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে শক্তিশালী। দীর্ঘদিন ধরে প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে পরিবার ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তবে দুঃখজনকভাবে রাষ্ট্রীয় পরিকল্পনা ও যথাযথ উদ্যোগের অভাবে এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন আজও বাস্তবায়িত হয়নি। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এ আসনে পরিকল্পিত উন্নয়নের জোয়ার উঠবে। শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় প্রবাসী ও সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে। জনগণের ভোট ও সমর্থন পেলে এ এলাকাকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা হবে। এজন্য তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সমাবেশে সুনামগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়সর এম রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য (স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন) আব্দুল হক, বিএনপি নেতা আবু হুরায়রা সাদ মিয়া, সওকত হোসেন ও এটিএম হেলাল সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]