Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ধর্মকর্ম

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের আয়োজনে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স

📅 16 February 2026, 04:52 PM | 👁️ পঠিত: 20 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের আয়োজনে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স
শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত ও তাজবীদ শেখার লক্ষ্যে সিলেট নগরীতে মাসব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় ও পরিচালনায় এই কোর্সটি অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়াস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন বোর্ড কমপ্লেক্সে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত পহেলা রমযান থেকে শুরু হয়ে ২৭শে রমযান পর্যন্ত কোর্সটি চলবে। কোর্সটির প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত ক্বারী ও ওস্তাদগণ। কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল কোররা মাওলানা মোজ্জাম্মিল হোসাইন চৌধুরী, চট্টগ্রাম ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে থাকবেন হাফিজ মাওলানা সাত ক্বিরাতের ক্বারী মাহফুজ হোসাইন চৌধুরী। শুদ্ধভাবে পবিত্র কুরআন শিখতে আগ্রহী যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি বোর্ড কমপ্লেক্স বা নির্ধারিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]