Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

যুবদল নেতা সাহেদ আহমদের রোগমুক্তি ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

📅 18 February 2026, 04:15 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যুবদল নেতা সাহেদ আহমদের রোগমুক্তি ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেদ আহমদের দ্রুত সুস্থতা কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুর উদ্দিন খাঁন হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ, জেলার সহ-সাধারণ সম্পাদক আনসার আলী, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ সহ মহানগর যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব। মোনাজাতে অসুস্থ নেতা সাহেদ আহমদের দীর্ঘায়ু ও সুস্থতা এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]