Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

জামায়াতের নতুন কমিটিতে ৪ নায়েবে আমির কারা?

📅 21 February 2026, 04:54 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জামায়াতের নতুন কমিটিতে ৪ নায়েবে আমির কারা?
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন এই কমিটিতে চারজন নায়েবে আমিরকে ও সাত জনকে সহকারি সেক্রেটারি জেনারেল দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির চারজন নায়েবে আমির হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
সাত জন সহকারি সেক্রেটারি জেনারেল হলেন- মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। প্রসঙ্গত, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচন করার তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি। ভার্চুয়ালি বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]