Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

মন্ত্রী আরিফুল হকের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

📅 22 February 2026, 05:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মন্ত্রী আরিফুল হকের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রুত প্রতিকারের দাবি জানিয়ে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত শুক্রবার সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে, সিলেট বিভাগের ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট জরুরী ভিত্তিতে সংস্কার, ভরাট হয়ে যাওয়া খাল, ছড়াগুলো খনন, সুরমা নদী খনন, পুরাতন ক্বিন বিজ্র সংরক্ষন করে এর পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণ, সুরমার ভাঙন রোধকল্পে হেতিমগঞ্জ থেকে টুকেরবাবাজার পর্যন্ত সুরমা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ, সিলেটে পর্যকদের জন্য পার্কিং প্যালেস ও অতিথিশালা নির্মাণ, সিলেটে গাড়ি পাকিংয়ের জন্য পৃথক চারটি মাঠ স্থাপন, চারটি বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, চারটি আধুনিক পানি শোধানাগার স্থাপন, দুইশত মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পুরাতন জরাজীর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার ও নতুন লাইন সংযোজন, এক হাজার বেডের একটি হাসপাতাল স্থাপন, একটি বিনোদন পার্ক নির্মাণ, আধুনিক তৈল সংরক্ষণ ও শোধনাগার স্থাপন, গ্যাস প্রক্রিজাতকরণ কারখানা স্থাপন, চারটি জেলায় চারটি পৃথক ইপিজেড ও শিল্প পার্ক স্থাপন, চারটি জেলায় বিশেষ শিল্পায়িত অঞ্চল স্থাপন, চারটি হিমাগার স্থাপন, সিলেটে রাসায়নিক  পরিক্ষাগার স্থাপন, সিলেটে বিশ্ব বানিজ্য কেন্দ্র স্থাপন, সিলেট মেট্রোপলিটন এলাকায় সকল থানা ফায়ার ষ্টেশন নির্মাণ ও আধুনিক সরঞ্জামাদি সংযোজন, সিলেটে আরো দশটি পৃথক থানা গঠন ইত্যাদি। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]