Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

মরহুম আমিন উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

📅 25 February 2026, 03:43 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মরহুম আমিন উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ চতুর্থ শ্রেনি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাবেক সভাপতি মরহুম আমিন উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চতুর্থ শ্রেনি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল মিয়ার পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেড সরকারি চাকুরীজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো আতাউর রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহসভাপতি মোঃ ফরিদ উদ্দিন, চীফ জুডিসিয়াল আদালতের সভাপতি মোঃ অলিউর রহমান, মোঃ শফিকুর রহমান, বিভাগীয় জেলা শাখার সহসভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, বিভাগীয় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মেঃ সালাহ উদ্দিন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলী আক্কাস, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখার সভাপতি আবুল কালাম প্রমুখ। আলোচনা সভার বক্তারা বলেন, মোঃ আব্দুল মতিনের ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক। সংগঠনে তাঁর অবদান কর্মচারীদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে। বক্তারা বলেন, চতুর্থ শ্রেণী কর্মচারী মোঃ আব্দুল মতিন দেশপ্রেমিক সাহসী ব্যক্তি ছিলেন। তিনি শুধু ব্যক্তি জীবনে সফল সংগ্রামী শুধু নয়, কর্মচারীদের দুর্দিনে তিনি সবার আগে অগ্রনী ভূমিকা পালন করে থাকতেন। চাকরী জীবনের তাঁর ভূমিকা অন্যতম।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]