Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

রামাদ্বান উপলক্ষ্যে গোয়াইনঘাট ছাত্র পরিষদের বই বিতরণ

📅 28 February 2026, 09:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রামাদ্বান উপলক্ষ্যে গোয়াইনঘাট ছাত্র পরিষদের বই বিতরণ
পবিত্র মাহে রামাদ্বান ২০২৬ উপলক্ষ্যে গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে আলোচনা ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোয়াইনঘাটের কচুয়ারপার বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান দৌলতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি শিব্বির আহমদ, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাবেক উপ-দপ্তর সম্পাদক জনি দে আকাশ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান তানিম, সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক খায়রুল হাসান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, রামাদ্বান আত্মশুদ্ধি ও নৈতিকতা গঠনের মাস। বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনে উদ্বুদ্ধ করা হবে এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটবে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]