Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

‘বাংলাদেশে এসে খুব ভালো লাগছে’

📅 10 March 2026, 05:40 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘বাংলাদেশে এসে খুব ভালো লাগছে’
স্পোর্টস ডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ সফরে এসে গতকাল সোমবার প্রথম অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলন শেষে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিজের এক পোস্টে লেখেন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমাদের প্রথম অনুশীলন সেশনে থাকতে পেরে দারুণ লাগছে।
  তিনি আরও লেখেন, ক্যাম্পের পরিবেশ খুবই চমৎকার। দলে রয়েছে অভিজ্ঞ সিনিয়রদের সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাময় কিছু তারকা, যাদের নির্বাচন করা হয়েছে দলের সামগ্রিক ভারসাম্য ও কম্বিনেশন বিবেচনা করে। সবাই মিলে কঠোর পরিশ্রম করার অপেক্ষায় আছি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রশংসাও করে শাহিন শাহ আফ্রিদি লেখেন, এমন একটি দেশে এসে খুব ভালো লাগছে, যেখানে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে এত গভীরভাবে ভালোবাসে এবং সব সময় বিপুল সংখ্যায় মাঠে এসে খেলাটিকে সমর্থন করে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]