Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

📅 15 March 2026, 10:37 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর নয়াসড়কস্থ এসোসিয়েশনের আঞ্চলিক কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও আঞ্চলিক সেক্রেটারি সাহানা জাফরিন রেজীর পরিচালনায় উপস্থিত ছিলেন, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপী বেগম, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আভা রানী দাশ, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার জেলা কমিশনার শিক্ষক রোকসানা বেগম তুলি, সদরের স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, জেলার সাবেক জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, অবসার প্রাপ্ত শিক্ষক সৈয়দা আশরাফুন্নেছা, জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলসান আরা, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাত আরা মায়া, রেঞ্জার সঙ্গিতা কর্মকার, মাহবুবা জাহান রিমু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন ও সমাজ গঠনে গার্ল গাইডস এসোসিয়েশন দীর্ঘকাল ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে তরুণীদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের কার্যক্রম অনন্য। আজকের এই নারী দিবস এবং রমজানের ইফতার মাহফিল আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করবে। ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং নারীদের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]