Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) দোয়া মাহফিল ও ইফতার

📅 15 March 2026, 10:38 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) দোয়া মাহফিল ও ইফতার
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জুলাই আন্দোলনে নিহত ফটো সাংবাদিক এটিএম তুরাব এবং এসোসিয়েশনের প্রয়াত সাংবাদিকেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। ১৫ মার্চ রবিবার নগরীর নিউ গ্রান্ড ভিউ হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশনের প্রতিষ্টাতা সভাপতি আতাউর রহমান আতা,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি  মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন,ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এসোসিয়শনের সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবেল, কার্যকরি সদস্য ইউসুফ আলী, নুরুল ইসলাম,আজমল আলী, সিনিয়র সদস্য দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, মামুন হাসান, ইকবাল মুনসি, নুরুল ইসলাম, সুব্রত দাশ, মামুন হোসেন,একরাম হোসেন, মো: আব্দুল খালিক,এস সুটন সিংহ, শিপন আহমদ প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]