Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

আর্তমানবতার সেবায় বিএনপি সবসময় পাশে আছে: কয়েস লোদী

📅 20 March 2026, 10:27 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আর্তমানবতার সেবায় বিএনপি সবসময় পাশে আছে: কয়েস লোদী
সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র আহ্বানে সিলেট নগরীর ৫নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার (২০ মার্চ) নগরীর সাপ্লাই এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওয়ার্ডের দুঃস্থ মহিলাদের মাঝে এই ঈদ উপহার (নগদ অর্থ) তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। রমজান ও ঈদকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডের মা-বোনদের মধ্যে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।” ৫নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তার পপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এবং মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]