Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা : ঈদ অনুষ্ঠানে বিএনপি নেতা মাহবুব চৌধুরী

📅 24 March 2026, 08:24 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা : ঈদ অনুষ্ঠানে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে, জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি। আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা। এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা।দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে ঈদ উদযাপনের উৎসব আলাদা মাত্রা পেয়েছে বলে মনে করেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেটের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী। তিনি রবিবার ২২ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মি সমর্থক, ভোটার, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আনুষ্ঠানিক ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়কালে এ কথা বলেন। এ কর্মসূচীতে তিনি আরো বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয় এটি আল্লাহর রহমত, ক্ষমা ও সন্তুষ্টি লাভের প্রতীক। অনেক দেশ যুদ্ধের দাবানলে জ্বলে-পুড়ে ছাই হচ্ছে , আল্লাহ তাআলা সমস্ত জুলুমের হাত থেকে দেশে দেশে মুসলিমদের রক্ষা করুন, মানবজাতির উপর রাব্বুল আলামিন রহম করুন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]