Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

দুই জন চাঁদাবাজকে  গ্রেফতার করে পুলিশ

📅 30 March 2026, 04:02 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দুই জন চাঁদাবাজকে  গ্রেফতার করে পুলিশ
সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে  ০২ (দুই) জন চাঁদাবাজকে  গ্রেফতার করেন। গত শনিবার  ২৮/০৩/২০২৬ খ্রিঃ আনুমানিক ২২:৪০ ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন পেপার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টারত ০২ (দুই) জন চাঁদাবাজকে ধাওয়া করে আটক করেন। এ সময় অজ্ঞাতনামা আরও ২/৩ জন চাঁদাবাজ পালিয়ে যায়। ধৃত আসামিরা হলো- ১। মোঃ ইউসুফ মিয়া (৩৬), পিতা-মৃত শেখ আব্দুস সোবহান, মাতা-ফিরোজা খাতুন, সাং-চেঙ্গাটি, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে-ছড়ারপাড়, কমিশনারের কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট ও ২। আব্দুল ছাত্তার (৩৭), পিতা-মৃত কফিল উদ্দিন শেখ, মাতা-আফেলা বেগম, সাং-সাদেকপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে-তালতলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। উল্লেখ্য যে উক্ত সময় উপস্থিত হকার ও ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামিদ্বয় ও পলাতক অজ্ঞাতনামা আসামিগণ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নিয়মিতভাবে প্রশাসনের নাম ব্যবহার করে পেপার পয়েন্ট ও এর আশপাশ এলাকার বিভিন্ন হকারের নিকট হতে প্রতিদিন ২০০/- টাকা হারে চাঁদা দাবি ও উত্তোলন করে আসছিল। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬১, তারিখ-২৯/০৩/২০২৬খ্রি:, ধারা-৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়। আসামীদ্বয়‘কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]