Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

📅 13 April 2026, 04:27 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক কমান্ডার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বাদ যোহর নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ও জেলা ইউনিট কমান্ডের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খাঁন, বীর মুক্তিযোদ্ধা মো: মছদ্বর, বীর মুক্তিযোদ্ধা হাজী মখলিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জমির আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা মো: ফজলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন প্রমুখ। মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মির্জা জামাল পাশা ছিলেন দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে মির্জা জামাল পাশার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা মুখতার আহমদ। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]