Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জন আটক-হোটেল সিলগালা

📅 13 April 2026, 04:40 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জন আটক-হোটেল সিলগালা

সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়। পরবর্তীতে হোটেলটি অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলগালা করা হয়।

আটককৃতরা হলেন, ১। সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া(২৩), ২। সাদিয়া আক্তার (২৮), ৩। ইয়াসমিন বেগম (২৮), ৪। লাভলী আক্তার বিউটি (২৭), ৫। জনুরা বেগম (২৬), ৬। মোনেম আহমেদ (৩০), ৭। মনির আহমেদ (৩৬)। আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]