Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

📅 14 April 2026, 10:18 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা
“বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। এমসি কলেজ কবিতা পরিষদ আয়োজিত এই উৎসবের ৮ম আসরের প্রথম দিনে (১৩ এপ্রিল) মঙ্গলবার ‘বৈশাখী কবিতার ডালি’ নিয়ে দর্শক মাতালো আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বিশিষ্ট আবৃত্তি শিল্পী বিমল করের নির্দেশনায় এবং প্রিয়াশ্রী কর পিউর গ্রন্থনায় মুক্তাক্ষরের শিল্পীরা বিভিন্ন কবির বৈশাখী ও ঋতুভিত্তিক কবিতা আবৃত্তি করেন। দলীয় এই আবৃত্তি পরিবেশনায় অংশ নেন শিল্পী— প্রান্ত, আদিত্য, ত্রিদিব, স্বপ্ন, অদিতি, সোনিয়া এবং প্রিয়াশ্রী কর পিউ। তাঁদের চমৎকার বাচনভঙ্গি ও শব্দের শৈল্পিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দলগত আবৃত্তি পরিবেশনা শেষে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুরারিচাঁদ কলেজের অধ্যাপক সুনীলইন্দু অধিকারী। এসময় তিনি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বই পড়ার পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। উৎসবে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]