Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী

📅 28 April 2026, 03:33 PM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয়— এক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পিপি নুরতাজ আলম বাহারসহ অনেকে। এর আগে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে মন্ত্রী জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলায় ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলো ঊর্ধ্বমূখী (৫ম-৬ষ্ঠ তলা) সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]