Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

📅 29 April 2026, 10:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি বুধবার (২৯ এপ্রিল) শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টারে বাস্তবায়ন করা হয়েছে।

বর্তমানে ব্র্যাক-এর প্রায় ৪ হাজার ৫০০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন, যা গ্রামীণ প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বৃহৎ সেবা নেটওয়ার্ককে আরও দক্ষ, আধুনিক ও ফলপ্রসূ করে তুলতে এই প্রশিক্ষণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রায় ২৫টি কৌশলগত স্থানে পর্যায়ক্রমে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে এআইএসপিদের আধুনিক কৃত্রিম প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং উন্নত পশুপালন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর ফলে মাঠ পর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সফল প্রজননের হার উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক লার্নিং সেন্টার, শ্রীমঙ্গলে আজ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার এআইএসপিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাঃ মোঃ আশরাফুল আলম খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৌলভীবাজার।

সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম জোনাল সেলস ম্যানেজার, ইস্ট জোন, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

আরও উপস্থিত ছিলেন মো: আক্তারুজ্জামান, রিজিওনাল সেলস ম্যানেজার, সিলেট রিজিওন, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, ডাঃ সবুজ সূত্রধর, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নুসরাত জাহান রিজভী, অফিসার, এডমিন এন্ড লজিস্টিক  ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এবং নুসরাত নওশীন, এসিস্টেন্ট ম্যানেজার মার্কেটিং, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে গবাদিপশুর উন্নত জাত বিস্তার, দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]