Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়

📅 30 April 2026, 09:59 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়
অর্থনীতি ডেস্ক - 
চলতি এপ্রিলে দেশে তিন বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ মাসের ২৯ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২৯ এপ্রিলেই ৯৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে (এপ্রিল, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। এর আগে মার্চে দেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই সময় মার্চের ৩১ দিনে দেশে মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন বা ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠায় প্রবাসীরা।
  তারও আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও তিন বিলিয়ন ডলার ছাড়ায় রেমিট্যান্স। এরমধ্যে গত জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]