Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এলো এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিব

📅 11 May 2026, 10:22 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এলো এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিব
সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এসেছেন এবিএম ফাউন্ডেশন এবং বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিব।

রোববার (১০ মে) দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৃথকভাবে এবিএম ফাউন্ডেশন ও বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিবের পক্ষ থেকে হামের চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল এবিএম ফাউন্ডেশন পক্ষ থেকে ৫০০ পিস ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.২২৫% + ডেক্সট্রোজ ১০%), ৫০০পিস ইনফিউশন ৫০০ মিলি সোডিয়াম ক্লোরাইড (০.৪৫% + ডেক্সট্রোজ ৫%), ৮৪ পিস সার্জিক্যাল ট্যাপ নিশিপোর ও ২০০ বোতল মিনারেল ওয়াটার এবং কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিবের পক্ষ থেকে ২০০ পিস ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.২২৫% + ডেক্সট্রোজ ১০%), ২০০ পিস (ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.৪৫% + ডেক্সট্রোজ ৫%) ও ৩৬ পিস সার্জিক্যাল ট্যাপ নিশিপোর।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষে চিকিৎসা সামগ্রিক গ্রহণ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান।  এ সময় ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামের প্রাদুর্ভাবের এমন সময়ে এবিএম ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি একেএম আতাউল করিম এবং কিডনি বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব এগিয়ে আশায় আমরা কৃতজ্ঞ। সবার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী। তিনি হামের চিকিৎসা সামগ্রী প্রদানে ও আক্রান্ত গরিব রোগীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

চিকিৎসা সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট কিডনী বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিব, এবিএম ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌসী আক্তার ও পরিচালক ফারহানা চৌধুরী, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের অ্যাডিশনাল ডিরেক্টর (ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিস) ফরিদা নাসরিন, ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মহিবুর রহমান রাসেল, কামরান আহমদ প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]