Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঈদ ঘিরে রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, সিদ্ধান্ত দিল সরকার

📅 12 May 2026, 10:37 PM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঈদ ঘিরে রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, সিদ্ধান্ত দিল সরকার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - কুরবানির ঈদকে সামনে রেখে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইরান যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর নিয়ম করেছিল। যা ঈদের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৭ মে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাত ১০ পর্যন্ত দোকানপাট চালু রাখার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। সেদিন ১২ মে মঙ্গলবার থেকে তা চালু হওয়ার কথা বলা হয়েছিল।
  সেই আলোচনার ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) থেকে কোরবানি ঈদ পর্যন্ত বিপণিবিতান, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানানো হয়। ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও দোকান পাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। পরে ব্যবসায়ীদের দাবিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের পাঠানো মঙ্গলবারের চিঠিতে ঈদের সময়ে দোকান আরও তিন ঘণ্টা বেশি খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরও নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]