Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মিছিল-সমাবেশ বিকেল ৫টার পর বসতে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা

📅 15 May 2026, 12:01 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মিছিল-সমাবেশ বিকেল ৫টার পর বসতে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা
ব্যবসার সুযোগের দাবিতে সিলেট নগরীতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে হাজার হাজার হকাররা অংশগ্রহণ করেন। এসময় মিছিলে থাকা হকাররা ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’, ‘রুটি-রুজির সংগ্রাম, চলছেই চলবে’-সহ বিভিন্ন শ্লোগান দেন। মিছিল পরবর্তী সমাবেশে হকার নেতারা ব্যবসার সুযোগের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বক্তারা বলেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।  যতক্ষণ পর্যন্ত কোন ফয়সালা না হয়, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। সামনে ঈদুল আজহা আসছে। এসময় আমাদেরকে বিকাল ৫টা থেকে ব্যবসা করার অনুমতি দেওয়া হোক। আমরা চাই  না কোন আন্দোলন করতে। কিন্তু কোন প্রতিকার না পাওয়ায় আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আমরা প্রত্যাশা করি, বৈষম্যহীন এ বাংলায় আমাদের ওপর বৈষম্য না করে বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসার সুযোগ দিবে প্রশাসন। বক্তারা আরো বলেন, প্রশাসন যদি এমন আচরণ করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবসময় হকাররা প্রশাসনের নির্যাতন ও গ্রেফতারের শিকার হচ্ছেন। আমরা এর প্রতিকার চাই। তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন, শাহ আলম, আব্দুশ শহিদ, জামাল উদ্দিন, হোসেন, আলো দাস, কৃষ্ণ, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, আব্দুর রহিম, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া, শাহাদাত হোসেন প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]