Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক রোববার

📅 16 May 2026, 10:56 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক রোববার
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট'র ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং প্রেসক্লাবের আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান রোববার (১৭ মে) বিকেল চারটায় নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল সংলগ্ন কুশিয়ারা ইন্টারন্যাশন্যাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়াও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট‘র অভিষেক উদযাপন কমিটি '২৬-এর আহবায়ক এবং দৈনিক দিনকাল‘র সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]