Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

📅 16 May 2026, 11:11 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল
'জুলাই সনদ' বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ মে) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচির কথা ঘোষণা করেন। বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় এই জনসচেতনতামূলক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির বিবরণ: স্থান: মধুবন সুপার মার্কেটের সম্মুখভাগ, সিলেট। সময়: আগামীকাল রবিবার, বিকেল ৪:০০ ঘটিকা। উক্ত লিফলেট বিতরণ কর্মসূচি সফল ও সার্থক করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের আওতাধীন সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান— সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামীকালকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]