Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

রমনা বিভাগে ডিসি মাসুদের স্থলাভিষিক্ত হলেন জাহিদুল

📅 17 May 2026, 01:37 PM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রমনা বিভাগে ডিসি মাসুদের স্থলাভিষিক্ত হলেন জাহিদুল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ জাহিদুল ইসলামকে। এর আগে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করে সরকার।
শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়। একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ডিএমপির ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়েছে।
গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়। একই দিন নীলফামারীর এসপি জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। শনিবারের আদেশে তাকে রমনা বিভাগের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হলো। এই পুলিশ কর্মকর্তার আলোচিত হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করেন। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তার বহিষ্কার দাবি করা হয়েছিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]