Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

রামিশা হত্যাকান্ডে কোতোয়ালি থানা যুব জমিয়তের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি

📅 20 May 2026, 11:04 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রামিশা হত্যাকান্ডে কোতোয়ালি থানা যুব জমিয়তের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি
মাত্র ৭ বছরের  শিশু রামিশাকে পৈশাচিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগরীর কোতোয়ালি যুব জমিয়ত। সংগঠনটি অবিলম্বে জড়িত খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো  এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা শাহিদ হাতিমী এবং সাধারণ সম্পাদক মুফতি নোমান বিন আফসার বলেন, “শিশু রামিশার ওপর সংঘটিত এই নৃশংসতা মানবতা ও বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।” নেতৃদ্বয় আরও বলেন, “দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অপরাধীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির আওতায় না আসায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে। শিশু রামিশার হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” বিবৃতিতে তারা নিহত শিশু রামিশার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]