Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কাষ্টঘর এলাকায় থেকে অভিযান চালিয়ে চাকুসহ ৩ জন  ছিনতাই কারীকে গ্রেফতার

📅 23 May 2026, 08:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কাষ্টঘর এলাকায় থেকে অভিযান চালিয়ে চাকুসহ ৩ জন  ছিনতাই কারীকে গ্রেফতার
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ কাষ্টঘর এলাকায় থেকে অভিযান চালিয়ে  ০১টি চাকুসহ ০৩ জন  ছিনতাই কারীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার - ২২/০৫/২০২৬ খ্রিঃ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় অভিযান পরিচালনা করলে ছিনতাইকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে ০১ (এক)টি চাকু সহ ০৩ (তিন) জন ছিনতাইকারীকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের নিকট হতে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছে মর্মে জানা যায়। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের পরিচয়ঃ ১। মির্জা ছাব্বির (৪৫), পিতা-মৃত আলকাছ মিয়া, সাং-আলীপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ। ২। হাসান (২৯), পিতা-হাবিব ওরফে হবি, মাতা-সাজনা বেগম, সাং-রাজাপাড়া (গোল্লা), থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-পূর্ব পীরমহল্লা, বাসা নং-২১, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। ৩। মোঃ জাহেদ আহমদ (৩৫), পিতা-মোঃ আব্দুল কালাম, মাতা-রোকেয়া বেগম, সাং-খানুয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৩, তারিখ-২৩/০৫/২০২৬ খ্রি., ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪/৫ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]