Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

হামলার ঘটনায় মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

📅 24 May 2026, 08:14 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হামলার ঘটনায় মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচিতে নিজের ওপর হামলার ঘটনার বিবরণ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৪ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আমি নামাজ পড়তে গিয়েছিলাম। সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওপর ডিম নিক্ষেপ করা হলো, ইট-পাটকেল ছোড়া হলো, হকিস্টিক দিয়ে আঘাত করা হলো। আমার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হলো।
  পাটওয়ারী বলেন, বিচারের আশায় থানায় গেলাম। সেখানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হলো। হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হলো। যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো। এনসিপির এ নেতা বলেন, যদি এটাই হয় তোমাদের শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিকল্পনা, তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে। কিন্তু আমার মতো স্বাধীনচেতা মানুষের পক্ষে সেই অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথচলা সম্ভব নয়। পোস্টের শেষে পাটওয়ারী বলেন, অয়নকে দ্রুত ফেরত দিন তার বাবার পাশে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]