Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?

📅 30 June 2026, 12:45 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন রেখে বলেছেন, শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের স্থলে শহীদ ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়? প্রকৃতপক্ষে শিবির শেখ মুজিবুর রহমানের থেকে শহীদ ওসমান হাদিকে বড় করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির কাছে আরও প্রাসঙ্গিক করে তুলছে। আর ওসমান হাদিকে আরও হালকা করছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি। রাশেদ খান বলেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদরা যে সময় ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছে, তখনো শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদের আইকন ছিল। এখনো ফ্যাসিবাদের আইকন। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন জানার পরেও কেন তার নামে স্লোগান দেওয়া হলো?
তিনি প্রশ্ন রেখে লেখেন, এখন কেন তার নামে থাকা হলের নাম পরিবর্তনের জন্য শিবির নেতারা আন্দোলন শুরু করেছে? শেখ মুজিবুর রহমান কি গণঅভ্যুত্থানের সময় জীবিত হয়ে ফিরে এসে সাদিক কায়েম বা ফরহাদের গালে থাপ্পড় মেরেছিল? গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বলেন, নিশ্চয়ই এস এম ফরহাদ যখন ছাত্রলীগের কমিটিতে নাম লেখায় তখন শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই নাম লেখিয়েছিল? গণঅভ্যুত্থানের পরে শেখ মুজিবুর রহমান কি এমন দোষ করলো যে, এস এম ফরহাদ সেই আদর্শ থেকে দূরে সরে এসে স্বয়ং তার নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জনক হতে চাচ্ছে?
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]