Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

📅 16 July 2026, 07:27 PM | 👁️ পঠিত: 19 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
বিনোদন ডেস্ক - নিউজিল্যান্ডের কিংবদন্তি অভিনেতা এবং 'জুরাসিক পার্ক' খ্যাত তারকা স্যাম নিল মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে মৃত্য হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সামাজিক মাধ্যমে স্যামের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। তারা বলেছে, স্যাম নিলের মৃত্যু ছিল 'হঠাৎ ও অপ্রত্যাশিত'। জানা যায়, দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন তিনি। হলিউডে পাঁচ দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল স্যাম নিলের। ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজি ছাড়াও অস্কারজয়ী সিনেমা ‘দ্য পিয়ানো’ এবং জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর অভিনেতা ছিলেন তিনি।
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তাকে 'নাইটহুড' উপাধি দেয় নিউজিল্যান্ড সরকার।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]