Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

আরেকটি ট্রফির জন্য অনুপ্রেরণা দিচ্ছে সমর্থকরাই: স্কালোনি

📅 18 July 2026, 02:02 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আরেকটি ট্রফির জন্য অনুপ্রেরণা দিচ্ছে সমর্থকরাই: স্কালোনি
স্পোর্টস ডেস্ক-
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ ফাইনালের আগে কথা বলেছেন অফিশিয়াল সংবাদ সম্মেলনে। তিনি বলেন, দেশের মানুষের আনন্দ তাকে গভীরভাবে ছুঁয়ে যায়। আবেগপ্রবণ করে তোলে। এই সমর্থকরাই আরেকটি ট্রফি জয়ের জন্য অনুপ্রেরণা দিচ্ছে। স্কালোনি বলেন, আর্জেন্টিনা দল দেশের মানুষের জন্য খেলে। তারা পরিবারের জন্য খেলে। তিনি বলেন, টিভির সামনে দাঁড়িয়ে মানুষ একসঙ্গে আর্জেন্টিনার জার্সি পরে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী সমর্থকরাও একে অপরকে জড়িয়ে ধরে। স্কালোনি এটাকেই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন। মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ৩৯ বছর বয়সে ফাইনালে পৌঁছানো অবিশ্বাস্য ব্যাপার। তিনি বলেন, দিয়েগো ম্যারাডোনার মতোই একদিন তাকেও মিস করবে সবাই। তাই এখনই তাকে উপভোগ করার সময়। স্কালোনি বলেন, এই দল এমন কিছু অর্জন করেছে যা কয়েক বছর আগেও কেউ চিন্তা করেনি। আর্জেন্টাইন কোচ বলেন, তার একমাত্র লক্ষ্য জয়। বলেন, তারা বছরের পর বছর ধরে কিছু একটা গড়ে তুলেছেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বলেন, 'মাঝে মাঝে একা একা কাঁদি, যখন অর্জনের কথাগুলো চোখে ভেসে ওঠে। আমি সংশ্লিষ্টদের প্রতি তখন কৃতজ্ঞতাও প্রকাশ করি। ফাইনালের আগ মুহূর্তে খেলোয়াড়দের প্রতি তার স্পষ্ট বার্তা, সবাই যেন এই মুহূর্ত আনন্দের সঙ্গে উপভোগ করে। কারণ এটাই সারাজীবন মনে থাকবে। অন্যকিছু না।
প্রতিপক্ষ স্পেন সম্পর্কে স্কালোনি বলেন, তারা দুর্দান্ত দল। লামিনে ইয়ামালই শুধু নয়, পুরো দলটাই শক্তিশালী। তিনি নিয়মিত স্প্যানিশ লিগ অনুসরণ করেন বলেও উল্লেখ করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]