Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে দল-মত নির্বিশেষে কাজ করতে হবে’:কয়েস লোদী বলেন

📅 18 July 2026, 04:23 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে দল-মত নির্বিশেষে কাজ করতে হবে’:কয়েস লোদী বলেন
সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং নবনিযুক্ত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। নাগরিক সংবর্ধনার জবাবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়নে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। ৪নং ওয়ার্ডের মানুষের এই ভালোবাসা ও সম্মান আমার আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে। আমি সিলেটের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে চাই। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন ওয়ার্ডের নাগরিকবৃন্দ। আম্বরখানা কলোনি সরকারি জামে মসজিদের মুয়াজ্জিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। ৪নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং শামীম মজুমদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কয়েস লোদীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর যোগ্য নেতৃত্ব সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান মাহমুদ রাজা এবং স্বাগত বক্তব্য রাখেন আশরাফ হোসেন আরমান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— আজাদ খান, আব্দুল করিম, বেনু সিংহ, সেলিম আহমদ, মতিয়ার রহমান, মিজান আহমদ, সৈয়দ সারোয়ার রেজা, আলমগীর হোসেন, ওমর মাহবুব, হাসান খান, এমদাদুল হক উমামা, রহিম প্রমুখ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]