Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বহিষ্কারাদেশ প্রত্যাহার: টিটন মল্লিক সপদে পুনর্বহাল

📅 28 July 2026, 02:08 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বহিষ্কারাদেশ প্রত্যাহার: টিটন মল্লিক সপদে পুনর্বহাল
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা কমিটির সদস্য টিটন মল্লিকের বিরুদ্ধে আনা সাংগঠনিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁকে নিজ পদে পুনর্বহাল করেছে সংগঠনটি। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন ও সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সিলেট নগরীর লামাবাজারস্থ দশনামী আখড়ায় সিলেট জেলা ও মহানগর কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় টিটন মল্লিকের আবেদনের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে আনীত বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য জেলা কমিটির সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস ও সদস্য ঝলক আচার্যকে যৌথ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের গঠিত এই তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে টিটন মল্লিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সংশ্লিষ্টতা বা প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সার্বিক বিষয় বিবেচনা করে টিটন মল্লিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো এবং তাঁকে পূর্বের পদে বহাল রাখা হলো। আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন ও সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের অনুমোদন প্রদান করেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]