Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এনসিপি: আব্দুল করিম দিলদার

📅 30 July 2026, 03:38 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এনসিপি: আব্দুল করিম দিলদার
দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা লাগানো এবং দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে নবপ্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন ‘এনসিপি’। এই পরিস্থিতিতে উগ্রতা পরিহার করে সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার। আজ ২৯ জুলাই (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। সম্প্রতি হবিগঞ্জে এনসিপি নেতাদের বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের জেরে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে তিনি এই বিবৃতি দেন। হাফিজ আব্দুল করিম দিলদার তার বিজ্ঞপ্তিতে বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এই নতুন রাজনৈতিক সংগঠন দাঁড় করিয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আমাদের রাজনৈতিক অঙ্গনে বিভেদ ও দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে যুব জমিয়ত নেতা বলেন, হবিগঞ্জে এনসিপি নেতাদের দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্যে ক্ষিপ্ত হয়ে যারা তাদের ওপর হামলা চালিয়েছে, সেটিও কোনোভাবেই উচিত হয়নি। দেশ, জাতি এবং আমাদের সমাজের বৃহত্তর স্বার্থে আইন নিজের হাতে না তুলে নিয়ে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করাটাই শ্রেয় ছিল। তিনি দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং এই ধরনের মহলের যেকোনো উস্কানি ও চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]