Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত

📅 09 August 2026, 08:25 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালারফুল সিলেট’-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) নগরীর শারদা স্মৃতি ভবনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন আমিন উদ্দিন আহমেদ এবং কালারফুল সিলেটের সভাপতি শাহরুল আলম। কালারফুল সিলেটের সদস্য ফারিহা জাহান রিফা-র সঞ্চালনায় এবং সিলেট হেরিটেজ রানের ডিরেক্টর আজাদ হামিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালারফুল সিলেটের সদস্য সচিব অমিত হাসান মাহি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গর্বের অংশ। শিল্পের মাধ্যমে এসব ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালারফুল সিলেটের এ ধরনের সৃজনশীল উদ্যোগ তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি নিজস্ব শেকড় ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা তৈরি করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালারফুল সিলেটের সদস্য নাহিদ আহমেদ, নাজির উদ্দিন, সায়েম রাজা, রাহুল আহমেদ, ইমা বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিল্পী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সাল আহমদ এবং গীতা পাঠ করেন কল্লোল চক্রবর্তী। দুই বছরের পথচলায় কালারফুল সিলেট বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের ২য় বর্ষপূর্তির এ আয়োজন সেই পথচলাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]