Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

করদাতাদের সেবা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আইনজীবীদের ভূমিকা অপরিহার্য: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

📅 09 August 2026, 08:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
করদাতাদের সেবা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আইনজীবীদের ভূমিকা অপরিহার্য: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক আয়কর রিটার্ন জমা নিশ্চিতকরণ, আধুনিক কর ব্যবস্থার সাথে সঙ্গতি রক্ষা এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আইনজীবী ও সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত কার্যকর। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য কেবল রাজস্ব আহরণ বৃদ্ধি করা নয়; বরং করদাতারা যেন কোনো ধরনের জটিলতা বা ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা। আধুনিক কর ব্যবস্থার পরিবর্তন ও আইনগত খুঁটিনাটি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি আইনজীবীর জন্য অত্যন্ত জরুরি। সিলেট জেলা কর আইনজীবী সমিতির এই সময়োপযোগী আয়োজন নতুন ও অভিজ্ঞ আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা পরোক্ষভাবে জাতীয় রাজস্ব প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। শনিবার (৮ আগস্ট) বিকালে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল। এসময় উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো: গোলাম কিবরিয়া, সিলেট কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন। প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন স্নেহাশীষ বড়ুয়া (এফসিএ)। প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং আয়কর সংক্রান্ত বিভিন্ন আইন ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]