Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

দ্রুত শাস্তি নিশ্চিত না করায় হত্যা-ধর্ষণ-চুরি-ডাকাতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আলহাজ্ব মাওলানা এমরান আলম

📅 15 August 2026, 10:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দ্রুত শাস্তি নিশ্চিত না করায় হত্যা-ধর্ষণ-চুরি-ডাকাতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আলহাজ্ব মাওলানা এমরান আলম
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগরীর ১১,১২ ও ১৩নং ওর্য়াডের দাওয়াতি মাহফিল শুক্রবার (১৪ আগষ্ট) বাদ এশা স্থানীয় একটি প্রতিষ্ঠানে সংগঠনের ১৩নং ওয়ার্ড শাখার সভাপতি জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের প্রবীন মুদাররিস মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বি.কে.এম মহানগর নির্বাহী সদস্য মুহাম্মদ সিকন্দর আলী, ১১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মুহাইমিন, ১২নং ওয়ার্ড সভাপতি মাওলানা ওলিউর রহমান, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, ১৩ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, ১২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হেলাল আহমদ, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা মামুনুর রশিদ, হাফিজ সাইফুর রহমান, রাজ আহমদ, মাওলানা আব্দুর রহমান, মো: মারদিন ইরফান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে হত্যা-ধর্ষণ-চুরি-ডাকাতি দিন দিন বাড়ছে। আতঙ্কিত করে তুলছে শিশু ধর্ষণ ও খুন। কোনোভাবেই রোধ করা হচ্ছে না এসব অপরাধীদের। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অস্থিরতা বেড়েছে। অচিরেই এসব বন্ধ না করায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিকার হিসেবে বিচার না হওয়ায় এবং বিচারে দীর্ঘ সূত্রিতার কারণে এসব অপকর্ম বেড়েই চলেছে। এসব অপরাধ রোধ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জ¦ালানী, গ্যাস, বিদ্যুৎ চাহিদার অনুপাতে না পাওয়ায় সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে। তিনি অবিলম্বে জনগনের সকল সমস্যা দ্রুত সমাধান জোর দাবি জানান। তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহবান জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]