Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

📅 25 August 2026, 05:23 PM | 👁️ পঠিত: 13 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি  সিলেট সোসাইটির প্রশংসনীয়  উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান
৫২'র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রতিদিন মাত্র ১০ টাকায় আহার পরিবেশনের যে কর্মসূচি তারা পরিচালনা করছে, তা সত্যিই এক অসামান্য ও মহতী উদ্যোগ। বর্তমান সময়ে নামমাত্র মূল্যে সুবিধাবঞ্চিত মানুষের কাছে খাবার পৌঁছে দিয়ে তারা মানবিকতার এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের সর্বস্তরের মানুষের সিলেট সোসাইটির এই সুন্দর প্রচেষ্টাকে সমর্থন ও উৎসাহিত করা উচিত। তিনি শনিবার (২২ আগস্ট) বাদ মাগরিব নগরীর মুসলিম সাহিত্য সংসদ হলরুমে সিলেট সোসাইটি'র যুক্তরাষ্ট্র সভাপতি প্রফেসর মুজিবুর রহমান শাহীন এডভোকেট এর সম্মানে সিলেট সোসাইটির পক্ষ হতে এক সম্বর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাগুরু হযরত মাওলানা মাসুক উদ্দিনকে সিলেট সোসাইটি'র উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সিলেট সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদার এবং সাংবাদিক জুবের আহমেদ সার্জনের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা রেজাউল করিম জালালী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবু সালেহ চৌধুরী, কলম যোদ্ধা লিয়াকত আলী খান, হযরত মাওলানা শামসুদ্দিন ইলিয়াস, গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব বায়েজিদ খান,সেবুল রেজা, জুলকারনাইন কামরুজ্জামান, সাইদুল ইসলাম, সাইরাস, তাওহীদ জাহান চৌধুরী, মেহেদী জাহান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]