Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

📅 25 August 2026, 05:24 PM | 👁️ পঠিত: 7 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ করা হয়েছে। এফআইভিডিবি-এর ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলোনির মালিক ও কেয়ারটেকারদের হাতে ফায়ার এক্সটিংগুইশার তুলে দেন ১২নং ওয়ার্ডের ওয়ার্ড সচিব মো. মালেক আহমদ এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহফুজুর রহমান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী এবং কমিউনিটি মবিলাইজার আব্দুল আহাদ। কর্মসূচিতে বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ কলোনি এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার এক্সটিংগুইশার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তারা কলোনির মালিক ও কেয়ারটেকারদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন থাকার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এফআইভিডিবি-এর উদ্যোগ নগর এলাকার অগ্নিঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]