Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা নারী

📅 27 August 2026, 03:58 PM | 👁️ পঠিত: 12 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায়  নিহত বৃদ্ধা নারী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাজার সংলগ্নে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন, রাহিলা বেগম (৭৩) এক বৃধা নারী।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১০টায়  মহাসড়কের উপরে পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধা মহিলাকে। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমার টিম নিয়ে ঘটনা স্থলে যাই। সেখান থেকে  ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নিহত রাহিলা বেগমের ছেলে সেলিম শেখ (৪৪) বিনা ময়নাতদন্ত আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের জিম্মায় লাশ প্রদান করা হয়। পরবর্তী আইনানুগত ব্যবস্থা চলমান রয়েছে।

নিহত রাহিলা বেগমের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]