Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 01 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল: বিভিন্ন সংগঠনের শোক

📅 31 August 2026, 01:23 PM | 👁️ পঠিত: 81 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল: বিভিন্ন সংগঠনের শোক

মাসিক প্রতিভাত'র সম্পাদক, প্রতিভাত সাহিত্য পরিষদের সভাপতি, গ্রীণ প্ল্যান সিলেট, স্বদেশ ফোরাম সিলেট ও দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, সুরমা নন্দিনীর সহ সাধারণ সম্পাদক কবি ও সংগঠক এবং প্রকাশক এম. আলী হোসাইন এর বাবা শহরতলীর তেতলি নিশ্চিন্তপুর
গ্রামের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বি হাজী হাফিজ মোঃ আফতাব মিয়া সোমবার (৩১ আগস্ট) রাত ১২:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ আজ ৩১ আগস্ট সোমবার বেলা দুই ঘটিকার সময় নিশ্চিন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং পরকালীন শান্তি কামনা ও শোক প্রকাশ করেছেন- প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট, সুরমা নন্দিনী,  গ্রীণপ্ল্যান সিলেট, ঐতিহ্য সন্ধানী কাগজ অনুপ্রাণন, স্বদেশ ফোরাম সিলট, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ ।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, হাজী হাফিজ মোঃ আফতাব মিয়া (৯৫) অত্যন্ত খোদাভীরু, পরহেজগার, বিনয়ী ও অমায়িক হিসেবে সকলের প্রিয় ছিলেন । তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। তাঁর মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

 শহরতলীর নিশ্চিন্তপুর মোল্লাবাড়ি তথা অত্র এলাকার সবচেয়ে প্রবীণ এই গুণীজন  দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ১ মেয়ে সহ, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনী, অন্যান্য আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহত্তর কামাল বাজার এলাকার বিভিন্ন মসজিদে ইমামতি ও মক্তবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন বিধায় দেশ বিদেশে অনেক ছাত্র-ছাত্রী ছড়িয়ে আছেন।
তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় বিবৃতিদাতা সকলেই মরহুমের পরকালীন  শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]